ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

সাংবাদিক মুজাক্কিরকে গুলি করে হত্যা- অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ২০১১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিহতের বাবা মাওলানা নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাষ্টার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২৬।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রনি আরো বলেন, ‘মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলাটি অধিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেই বিষয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুতই চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে।’

নিহত বুরহান উদ্দিন মুজাক্কির উপজেলার চরফকিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাওলনা নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাষ্টারের ছেলে এবং সে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নোয়াখালীর বিশেষ প্রতিনিধি ছিল।

এর আগে, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট তরকারি বাজারের সামনে সেতুমন্ত্রীর ছোট ভাই কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল গ্রুপের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সাংবাদিক মুজাক্কির সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় গলায় গুলি বিদ্ধ হন। এ অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১টার দিকে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। এক পর্যায়ে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে তাঁর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সাংবাদিক মুজাক্কিরকে গুলি করে হত্যা- অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের

আপডেট সময় : ০৬:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১