ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধষর্র্ণের চেষ্টা, কিশোর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১ ২১৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীর বাগপাচরা গ্রামে তৃতীয় শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে (১০) হাত ও পা বেঁধে ধর্ষণের চেষ্টায় তাজবীর (১৮) নামে এক বখাটে কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে খবর পেয়ে পুলিশ ধর্ষণের চেষ্টাকারী একই এলাকার মৌলভী বাড়ীর মেছের আলীর ছেলে তাজবীবকে আটক করে। তাজবীরের বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী স্থানীয় নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী। তার বাবা জাকির হোসেন একজন রাজমেস্ত্রী এবং তাদের বাড়ী রাজশাহী জেলায়।

এর আগে, শনিবার সকাল ১০ টায় উপজেলার বাগপাচরা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ভুক্তভোগী ছাত্রী বাবা ও মা সহ ওই এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে। ছাত্রীর বাবা এলাকায় বিভিন্নস্থানে রাজমেস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে।

সকাল ১০ টায় বখাটে কিশোর তাজবীব ভুক্তভোগীকে একা পেয়ে পাশ্ববর্তী বাগানে নিয়ে হাত ও পা বেঁধে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটে কিাশোরটি পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, অভিযুক্ত কিশোরটি ওই এলাকার একটি কিশোর গ্রুপের সেকেন্ড-ইন কমান্ড। তার বিরুদ্ধে অসামাজিক কাজে লিপ্তসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে তাজবীবকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধষর্র্ণের চেষ্টা, কিশোর আটক

আপডেট সময় : ০৮:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১