ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন

সাংবাদিক হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১ ২৬৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নোয়াখালীতে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারী খুনীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কালো পতাকা হাতে নিয়ে মুজাক্কির হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা ড.আব্দুল্লাহ আল মামুন ও সভাপতি আব্দুর রহিম। এসময় আরও উপস্থিতি ছিলন, সহ-সভাপতি হিমেল শাহরিয়ারসহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় তারা কোম্পানিগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। এছাড়াও বিভিন্ন সময় সাংবাদিকদের উপর নির্যাতন, মামলার দ্রুত বিচার ও লেখক মুশতাক হত্যার বিচার করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির আওতায় নিয়ে আসার দাবী জানানো হয়।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আশংকাজনক অবস্থায় মুজাক্কিরকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গত শনিবার রাতে তিনি মারা যান। মুজাক্কির অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় মুজাক্কিরের বাবার করা মামলাটি পিবিআই তদন্ত করছে। তবে এখনও মুজাক্কির হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সাংবাদিক হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১