সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

সুবর্ণচরে মদ দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে শ্রীঘরে যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১ ৫৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনকে ঘায়েল করার উদ্দেশ্যে মদ দিয়ে ফাঁসাতে গিয়ে উল্টো নিজেই ফেঁসে গেলেন জামসেদ উদ্দিন সোহাগ (৩৬) নামের এক যুবক।

শুক্রবার দুপুরে এ ঘটনায় পুলিশের এসআই নূর ইসলাম বাদী হয়ে জামসেদ উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত জামসেদ উদ্দিন সোহাগ হাজীপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের বাসিন্দা জামসেদ উদ্দিন সোহাগের সাথে পাশ্ববর্তী জহির উদ্দিনের সাথে জায়গা জমি নিয়ে পারিবারিক বিরোধ ছিল। বৃহস্পতিবার রাতে জহির স্থানীয় সমিরহাট বাজার দিয়ে যাচ্ছিল। এসময় তাকে পিছন থেকে ধরে একটি বাজারের ব্যাগ তার হাতে ধরিয়ে দেয় জামসেদ। যাতে সাড়ে ৩লিটার মদ ছিল। পরে জহির মাদক ব্যবসা করে বলে লোকজন জড়ো করে তাকে মারধর করে মাদকসহ পুলিশে সোপর্দ করে জামসেদ।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, জহিরকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর বিষয়টি সন্দেহজনক হলে রাতেই অভিযান চালিয়ে জামসেদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামসেদ তার অপরাধ স্বীকার করেছে। ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুবর্ণচরে মদ দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে শ্রীঘরে যুবক

আপডেট সময় : ০৫:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১