ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

খামার ঘরে মিলল মরদেহ, পরিবারের দাবি হত্যাকান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১ ১৬৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন থেকে মুকবুল আহমেদ (৪৩) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। সে দক্ষিণ চরএলাহী গ্রামের ৫নং ওয়ার্ডের হাজী ফকির আহমেদের ছেলে।

শনিবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জানা যায়, মুকবুল আহমেদ তার খামার ঘরে একা ছিল। তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা ৩দিন আগে এক আত্মীয়ের বাড়িতে বিয়েতে যায়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পাশ্ববর্তী এক মহিলা মুকবুল আহমেদকে ডাকতে গেলে ঘর থেকে কোনো সাড়া না পেয়ে লোকজন ডেকে জড়ো করেন। এসময় স্থানীয়রা ঘরে ঢুকে চৌকির উপর মুকবুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্থানীয়দের ধারণা একদিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পরিবারের দাবী এটি হত্যাকাণ্ড। তবে পুলিশ তাৎক্ষণিক মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

খামার ঘরে মিলল মরদেহ, পরিবারের দাবি হত্যাকান্ড

আপডেট সময় : ০৮:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১