ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা কমতে পারে তাপমাত্রা: আগামী ৪৮ ঘণ্টায় আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ১৬২২২ নয়, এবারের এইচএসসির ফল জানা যাবে যে নম্বরে

কবিরহাটে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, নানা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ২৪৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত আবুল হোসেন প্রকাশ হোসেন মেম্বারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হোসেন মেম্বার সম্পর্কে ওই কিশোরীর নানা হয়।

শনিবার দুপুরে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের মধ্য সোনাদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হোসেন মেম্বার ওই গ্রামের আলতাফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী বিদেশ থাকার সুবাধে প্রতিবন্ধী মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাবার বাড়ী মধ্য সোনাদিয়া গ্রামে থাকেন মামলার বাদী। গত শুক্রবার (১৯ মার্চ) বিকেলে বিদেশ থেকে স্বামীর কল আসায় মোবাইল নিয়ে বাড়ীর পাশে গিয়ে কথা বলে মামলার বাদী। এসময় তার শারীরিক প্রতিবন্ধী মেয়ে ঘরে একা ছিল। বিকেল ৫টার দিকে কথা শেষ করে ঘরে ফিরে দেখে তাদের ঘরের মেঝেতে ফেলে তার মেয়েকে মুখ চেপে ধরে ধর্ষণ করছে হোসেন মেম্বার। এসময় তার চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে আসলে হোসেন মেম্বার পালিয়ে যায়।

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হোসেন মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কবিরহাটে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, নানা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১