ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ২১৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন থেকে রিতু আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মানুষিক ভাবে অসুস্থ্য থাকায় রিতু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত রিতু আক্তার চরকাঁকড়া ৬নং ওয়ার্ডের সামছু উদ্দিনের মেয়ে। সে নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে মানুষিকভাবে অসুস্থ্য ছিল স্কুলছাত্রী রিতু। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর থেকে সারাদিন বাড়ীতে থাকতো সে। রোববার সকালে তার মা ও ভাই পারিবারিক কাজে বাড়ীর বাহিরে গেলে বাড়ীতে একা ছিল রিতু। সকালের কোন একসময় নিজের ঘরের আড়িঁর সাথে দড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরে তার মা বাড়ীতে ফিরে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ীর লোকজন এগিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার এসআই ইমরান হোসাইন জানান, রিতুর মৃত্যুটি আত্মহত্যা বলে মনে হলেও লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১