ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে মামা ভাগনের পাল্টাপাল্টি স্ট্যাটাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১ ৪৫৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা ও তার ভাগনে ফখরুল ইসলাম রাহাত কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডের ঘটনা নিয়ে পাল্টাপাল্টি দোষারপ করে স্ট্যাটাস দিয়েছেন। মামা কাদের মির্জা কোম্পানীগঞ্জের অগ্নি সন্ত্রাস চলছে বলে উল্লেখ করে বিরোধী বলয়কে দায়ী করলেও তার ভাগ্নে সরাসরি তাকেই দায়ী করে স্ট্যাটাস দিয়েছেন। তাদের মধ্যে বিরোধ এতটাই তুঙ্গে পৌঁছেছে যে মামার নামটিও স্ট্যাটাসে সঠিকভাবে না লিখে ব্যঙ্গ করে লিখেছেন ভাগনে

মেয়র আবদুল কাদের মির্জা শনিবার সকালে ‘কোম্পানীগঞ্জে চলছে অগ্নি সন্ত্রাস’ এ শিরোনামে এক স্ট্যটাসে উল্লেখ করেন-অস্ত্র বাজি, সন্ত্রাস, খুন করে আমাকে থামাতে না পেরে এখন পুরো কোম্পানীগঞ্জে চলছে অগ্নি সন্ত্রাস। আমার সাথে থাকা নিরিহ কর্মীদের বাড়ি ঘরে অগ্নি সংযোগ করছে। তারই ধারাবাহিকতা আজ রাস্তার মাথায় গরীব নিরীহ কর্মী শিপনের বসত ঘরে অগ্নি সংযোগ করে। এতে তার পুরো বসত ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। আমার নিরীহ কর্মীদের মামলা হামলা খুন করবে বলে ভয় দেখিয়ে আমার থেকে দুরে সরিয়ে দিতে চায় তারা।

এখানে প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের এমন ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে শনিবার বেলা ৩ টায় কাদের মির্জার ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রতি উত্তরে একটি স্ট্যাটাস দেন।

বসুরহাট পৌর সভায় আ কা মির্জার (ব্যঙ্গ করে আ,কা মির্জা লিখেন) আগুন সন্ত্রাস শিরোনামে তিনি উল্লেখ করেন-পরিকল্পিতভাবে নিজের সমর্থকদের বাড়িতে আগুন লাগিয়ে তাদেরকে নগদ অর্থ অনুদান দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করার নতুন খেলা শুরু করেছেন আকা মির্জা। ইতিমধ্যে পূর্বে তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কোম্পানীগঞ্জে আগুন জ্বালানোর ঘোষণা দিয়েছিলেন। ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য আর কত ঘৃণ্য অপকৌশল অবলম্বন করবেন? আর কত রক্ত ঝরলে আপনার রক্ত পিপাসা মিটবে? দল থেকে পদত্যাগের নাটক সাজিয়ে শাহাদাত হোসেনকে দিয়ে কোম্পানীগঞ্জে শান্তি শৃংখলা বিনষ্ট করা, প্রতিপক্ষকে ফাঁসানো এবং হত্যার চক্রান্ত করেছেন তা কোম্পানীগঞ্জবাসী প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।

তিনি আরো উল্লেখ করেন -প্রিয় কোম্পানীগঞ্জবাসী আমরা আমাদের প্রাণের কোম্পানীগঞ্জে শান্তি চাই, আর কোন সংঘাত চাই না। সব বিষয়ে আমাদের অভিভাবক আশার বাতিঘর, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী প্রিয় নেতা জনাব ওবায়দুল কাদেরের আশু হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে মামা ভাগনের পাল্টাপাল্টি স্ট্যাটাস

আপডেট সময় : ১১:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১