ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

ফেইসবুক লাইভে মিথ্যাচার, যুবলীগ নেতার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ১৮৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে হুমকি, মিথ্যাচার এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত করার অভিযোগে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অনুসারী এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্থানীয় এক সাংবাদিক ।

অভিযুক্ত নূর হোসেন খান সাহাব (৪২) উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত মুক্তিযোদ্ধা নুরনবী কমান্ডারের ছেলে এবং মুছাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। সে কাদের মির্জার অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

সোমবার রাত ১০টার দিকে দৈনিক বাংলাদেশ সমাচারের কোম্পানীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক প্রশান্ত সুভাষ চন্দ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মামলার বরাত দিয়ে আরো জানান, গত ৪ এপ্রিল রাত ৮টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে আসামি খান সাহাব সাংবাদিক প্রশান্ত সুভাষ চন্দকে নিয়ে মানহানিকর মন্তব্য করে হুমকি ধামকি দেয় এবং একই সাথে হিন্দু ধর্ম নিয়ে খারাপ মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেইসবুক লাইভে বক্তব্য রাখে ।

এ বিষয়ে প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমান রাসেল বলেন, সাংবাদিক প্রশান্ত সুভাষকে হুমকি দিয়ে ও তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারী খান সাহাবকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ফেইসবুক লাইভে মিথ্যাচার, যুবলীগ নেতার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা

আপডেট সময় : ১০:২৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১