ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

হাতিয়াতে ঝড়ের কবলে পড়ে কোটি টাকার পণ্যসহ ট্রলারডুবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ৫২৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

চট্রগ্রামের ফিশারিঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে আল্লাহরদান-১ নামে পণ্যবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে হাতিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের হাতিয়া সীমানায় ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনে ক্রটি দেখা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারটির মালিক মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে হাতিয়ার ওছখালী বাজারের ব্যবসায়ীদের মুদি মালামাল, সিমেন্ট, রড ও টিন বোঝাই করে ট্রলারটি হাতিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রলারটি ভোর পৌনে পাঁচটার দিকে বঙ্গোপসাগরের চট্টগ্রাম সীমানা থেকে হাতিয়া সীমানায় প্রবেশের কিছুক্ষণ পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে এবং ইঞ্জিনে ত্রুটি এসে যায়। একপর্যায়ে ট্রলারটি পানিতে ডুবে যায়। ট্রলারটিতে কোটি টাকা মূল্যের পণ্য ছিল বলে দাবি করে ট্রলার মালিক।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডুবে যাওয়া ট্রলারের সারেং সহ ট্রলারে থাকা আটজন লাইফ জ্যাকেট পরে সাগরে ভাসতে থাকেন। পরে সাগরে থাকা অন্য জেলেরা তাঁদের জীবিত উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাতিয়াতে ঝড়ের কবলে পড়ে কোটি টাকার পণ্যসহ ট্রলারডুবি

আপডেট সময় : ০৬:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১