ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

বসুরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের জেরে ড্রিমল্যান্ড বাস ভাঙচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ৪৮৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জার ভাই শাহাদাত হোসেন ও ছেলে তাশিক মির্জার নেতৃত্বে বসুরহাট নতুন বাস টার্মিনালের ড্রিম লাইন কাউন্টারে হামলা চালিয়ে ৩টি বাস ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে বসুরহাট নতুন বাস টার্মিনালে নোয়াখালী জেলা পরিষদ সদস্য ও আ.লীগ নেতা আক্রাম উদ্দিন সবুজ পরিচালিত ড্রিম লাইন কাউন্টারের অফিস ও তিনটি ড্রিম লাইন বাস ভাংচুর করা হয়।

এ বিষয়ে বাস মালিক সমিতির সভাপতি ভুক্তভোগী আক্রাম উদ্দিন চৌধুরী সবুজ বলেন, কাদের মির্জার নির্দেশে তার ছোট ভাই শাহাদাত হোসেন ও তার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল অভিযোগ করেন, আক্রাম উদ্দিন সবুজ তার বড় ভাই। শুধু মাত্র উপজেলা আ.লীগ কমিটিকে সমর্থন করায় গত কয়েক মাস কাদের মির্জা লাইভে এসে আমার চরিত্র হনন করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে। এক পর্যায়ে কাদের মির্জা আমার পুরো পরিবার নিয়ে লাইভে এসে পুনরায় মিথ্যাচার করতে থাকে। পরে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় লকডাউন উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে আমার বড় ভাই আক্রাম উদ্দিন সবুজ কাদের মির্জার মিথ্যাচারের জবাবে পাল্টা বক্তব্য রাখলে তার ভাই শাহদাত ও ছেলে তাশিক মির্জার নেতৃত্বে আমাদের তিনটি গাড়ি ভাংচুর করা হয়।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নিজের ছেলে তাশিক মির্জার ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বসুরহাট নতুন বাস টার্মিনালের ড্রিম লাইন কাউন্টারে হামলা ও বাস ভাংচুরের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, তারা নিজেদের অফিস এবং গাড়ি নিজেরাই ভাংচুর করে। এ সময় কাদের মির্জা অভিযোগ করেন, বাস স্ট্যান্ডে তার ছেলেসহ তার কয়েকজন অনুসারীকেও মারধর করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বসুরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের জেরে ড্রিমল্যান্ড বাস ভাঙচুর

আপডেট সময় : ১০:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১