ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

নোয়াখালীতে ভাইয়ের ধর্ষণে বোন অন্তঃসত্ত্বা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ৬১৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নলুয়া গ্রামে বড় ভাইয়ের ধর্ষণে ছোট বোন কিশোরী (১৫) অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। ঘটনায় অভিযুক্ত বাহার উদ্দিনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত বাহারকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে সে নিজের অপরাধ স্বীকার করে ১৬৪ধারায় জবানবন্দী প্রদান করে। আদালতের বিজ্ঞ বিচারক শেখ মো. মহিব উল্ল্যাহ আসামীর জবানবন্দী রেকর্ড করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মা হারা কিশোরী (১৫) তার বড় বোনের সাথে বাড়ীতে থাকতো। তার বাবা ও অভিযুক্ত ভাই বাহার চট্টগ্রামের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো। প্রায় এক বছর আগে বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পর বাহার এবং ওই কিশোরী বাড়ীতে থাকতো। বাড়ীতে অন্য কেউ না থাকার সুযোগে রাতে ৫-৬মাস আগে প্রায় ৪-৫বার ইচ্ছের বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্ষণ করে বাহার। লোকলজ্জার ভয়ে নির্যাতিতা বিষয়টি কাউকে বলেনি। গত ২৩মার্চ ভিকটিম বিষয়টি তার চাচীকে জানান। পরবর্তীতে তারা জানতে পারেন কিশোরী বর্তমানে ৫মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ২৪মার্চ কিশোরীর চাচা বাদী হয়ে বাহারকে আসামী করে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পর থেকে অভিযুক্ত বাহার পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে বাহারকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে থানায় আনার পর সে নিজের দোষ স্বীকার করলে দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। আদালতে বাহার ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে ভাইয়ের ধর্ষণে বোন অন্তঃসত্ত্বা

আপডেট সময় : ০৮:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১