ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাদের মির্জার বিরুদ্ধে এবার আ.লীগের ২৮ নেতাকর্মির জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ৪৭৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের ২৮জন নেতাকর্মি কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় একই অভিযোগ উল্লেখ করে এক ফরমেটে আ.লীগের নেতাকর্মিরা এই সব জিডি করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি, শনিবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, পুলিশ জিডি গ্রহণ করেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগ নেতা সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাত জানান, গত (২০ এপ্রিল) ফেইসবুক লাইভে এসে কাদের মির্জা কোম্পানীগঞ্জে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দিতে গিয়ে কোম্পানীগঞ্জে রক্তের হোলি খেলার হুমকি দিয়ে বলেছেন হত্যার বদলে হত্যা। তার এ বক্তব্যে উপজেলা আ.লীগের নেতাকর্মিরা ভয়ে জীবনের নিরাপত্তায় এসব জিডি করেন। তিনি আরো জানান, শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা আ.লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিবুল হাসান আলালসহ ২৮ জন নেতাকর্মি এই সব জিডি করেন। তিনি আরো জানান, এ ছাড়াও অনেক নেতাকর্মি জিডি করার প্রস্তুতি নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কাদের মির্জার বিরুদ্ধে এবার আ.লীগের ২৮ নেতাকর্মির জিডি

আপডেট সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১