ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু নোয়াখালীর সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিনের দাপন সম্পন্ন ময়লার ভাগাড়ে বাজারের ব্যাগে মিলল সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন সেই যুবদল নেতা নোয়াখালীতে বামপন্থী ও প্রগতিশীলের সভায় ‘অসম’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি গায়ে হলুদের একদিন আগে কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল মসজিদের খতিবের সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

চোরাই মোটরসাইকেলসহ সুবর্ণচের আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ ২০৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৩টি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ১জন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।

২৯ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ১টায় আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

আটককৃত মো. রাসেল (২৬), উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে এবং মোটর সাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য।

থানা সূত্রে জানা যায়, চলতি মাসের মধ্যে সুবর্ণচর থেকে ২টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এই মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়ে পুলিশ সতর্ক অবস্থায় থাকে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে চোরাই একটি মোটরসাইকেলসহ মোটর সাইকেল মিস্ত্রী রাসেলকে উপজেলার আটকপালিয়া বাজারে তার দোকান থেকে আটক করে পুলিশ। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তার তথ্য মতে আরো ২টি মোটরসাইকেল আটকপালিয়া বাজারের অন্য একটি দোকান থেকে জব্দ করে পুলিশ।

ওসি জিয়াউল হক বলেন, আটক আসামির বিরুদ্ধে এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে পুলিশ আইনগত প্রক্রিয়ায় মোটরসাইকেল গুলো মালিকদের কাছে হস্তান্তর করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চোরাই মোটরসাইকেলসহ সুবর্ণচের আটক-১

আপডেট সময় : ০৪:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১