ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ

দুই দিনের রিমান্ডে মির্জা কাদের অনুসারী যুবলীগ নেতা মিকন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ ৩১৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরনবী চৌধুরীকে (৬৬), হত্যার চেষ্টায় করা মামলায় উপজেলা যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিকনকে (৪১), দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়াল আদালতে নুরনবী চৌধুরীকে হত্যা চেষ্টার ঘটনায় কোম্পানীগঞ্জ থানার মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে নোয়াখালী ২নং আমলি আদালতের বিচারক এস.এ, মোছলে উদ্দিন নিজামের আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.রবিউল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, মামলাটি বর্তমানে নোয়াখালী (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত (১৯ এপ্রিল) উপজেলা আ.লীগের দু গ্রুপের মধ্যে বিবদমান দ্বন্দ্বের জেরে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদ নুরনবী চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে কাদের মির্জার অনুসারীরা মধ্যযুগীয় কায়দায হামলা চালায়। পরে এ ঘটনায় গত (২০ এপ্রিল) উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বাদী হয়ে যুবলীগ নেতা নাজিম উদ্দিন মিকনকে প্রধান আসামি, তার সহযোগী শহিদ উল্যাহ রাসেল প্রকাশ কেচ্ছা রাসেল, কাদের মির্জার ছেলে তাশিক মির্জা, ছোটভাই শাহাদাত হোসেনসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

বর্তমানে নুরনবী চৌধুরী ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দুই দিনের রিমান্ডে মির্জা কাদের অনুসারী যুবলীগ নেতা মিকন

আপডেট সময় : ০৭:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১