ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মধ্যরাতে উধাও ২০ সেট কম্পিউটার, থানায় অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ ৬৬৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে একটি মাদরাসার কম্পিউটার ল্যাবের তালা ভেঙ্গে ২০টি কম্পিউটার সেট চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ টাকা।

শুক্রবার রাতের যে কোন এক সময়ে দুর্ধর্ষ এ চুরির ঘটনাটি ঘটে উপজেলার সেনবাগ পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কাদরা গ্রামের কাদরা হামিদিয়া দাখিল মাদরাসায়।

পরবর্তীতে শুক্রবার (৩০এপ্রিল) দুপুর পৌনে ১টায় সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মাদরাসার সুপারিনটেন্ড।

এর আগে, সকাল ৭টায় কাদরা হামিদিয়া দাখিল মাদরাসার নাইট গার্ড আবুল হোসেন (৭০), চুরির ঘটনাটি টের পেয়ে সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করে। খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ এমরান ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাদরা হামিদিয়া দাখিল মাদরাসায় সাবেক সুপারিনটেন্ড ও স্থানীয় বাসিন্দা ইমাম উদ্দিন জানান, স্থানীয় মাদকাসক্ত বখাটে কতিপয় যুবক এ ঘটনা ঘটিয়েছে। পুলিশের তৎপরতা থাকলে চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার করা যাবে।

কাদরা হামিদিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারিনটেন্ড মো.হানিফ জানান, চুরির ঘটনায় মাদরাসার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় ক্ষতি হয়ে গেল মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের ।

মাদরাসা সূত্রে জানা যায়, ২০১৮ সালে শিক্ষা মন্ত্রণালয়ের পেসিক প্রকল্পের অধীনে মাদরাসায় ২১টি কম্পিউটার সেট বরাদ্ধ দেয় সরকার। এর মধ্যে একটি কম্পিউটার অফিসে ব্যবহার করা হয়। কম্পিউটার ল্যাবে থাকা ২০টি কম্পিউটার সেটই চুরি হয়ে যায়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের আলোকে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

মধ্যরাতে উধাও ২০ সেট কম্পিউটার, থানায় অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষের

আপডেট সময় : ০৫:১৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১