ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ

৯৯৯ এ কল দিয়ে বেগমগঞ্জে অস্ত্র ও গুলি’সহ ১ জনকে পুলিশে দিল স্থানীয়রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১ ২৪৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অস্ত্র মহড়া দেওয়ার সময় নূর হোসেন প্রকাশ রৌশন (৫৮) নামের একজনকে আটক করে ৯৯৯ এ কল দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে আটককৃত ব্যক্তিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত নূর হোসেন রৌশন মোশাকপুর গ্রামের মৃত এছাক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে পশ্চিম মোশাকপুর জামে মসজিদে রমজান মাসের ১০দিন এতেকাফে থাকার বিষয় নিয়ে মুসল্লিদের সাথে মসজিদ কমিটির আলোচনা চলছিল। আলোচনা চলাকালে কমিটির সভাপতি বেলায়েত হোসেন ও সেক্রেটারি নূর হোসেন রৌশনের সাথে মুসল্লিদের বাকবির্তক শুরু হয়। এসময় স্থানীয় মুসল্লি আবদুল আজিজ মসজিদের পবিত্রতা রক্ষায় সবাইকে শান্ত হওয়ার অনুরোধ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে রৌশন মুসল্লি আজিজকে মারধর করে এবং তার লোকজনকে অস্ত্র নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর রশিদ (১৮), লাল চাঁন (১৮) ও আব্দুস সালাম (১৮) অস্ত্র নিয়ে মসজিদের সামনের সড়কে অবস্থান করে। বিষয়টি টের পেয়ে উপস্থিত মুসল্লিরা একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া করে রশিদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করে। এসময় বাকিরা পালিয়ে গেলেও রৌশনকে আটক করে স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে বিকেলে পুলিশ ঘটনস্থলে পৌঁছে রৌশনকে আটক ও অস্ত্রগুলো জব্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, এ ঘটনায় শনিবার সকালে আটককৃত রৌশনসহ চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

৯৯৯ এ কল দিয়ে বেগমগঞ্জে অস্ত্র ও গুলি’সহ ১ জনকে পুলিশে দিল স্থানীয়রা

আপডেট সময় : ০১:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১