ঢাকা ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ১৯৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আবু সায়ীদ শাহিন (৩১), সেনবাগ পৌরসভার অট্রধোন এলাকার আতর আলী হাজী বাড়ির আবদুর রবের ছেলে এবং উপজেলার সেবারহাট বাজারের একজন ব্যবসায়ী

মঙ্গলবার (৪মে) নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের গোপাল পুকুরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান জানান, ব্যবসায়ী শাহিন সেনবাগ পৌরসভা এলাকা থেকে তার সেবারহাট ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ফেনী থেকে নোয়াখালী গামী একটি বেপরোয়া গতির ইটবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ওই ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইটবাহী ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। তবে ঘাতক ট্রাক চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িতি জব্দ করেছে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০৯:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১