ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন

ঘুষ গ্রহণের অভিযোগে সোনাইমুড়ি থানার এক এসআই প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১ ২৭২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

ঘুষ গ্রহণের অভিযোগে পাওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিমকে থানা থেকে প্রত্যাহার করে নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন বৃহস্পতিবার (৬ মে) দুপুর ১টার দিকে প্রত্যাহারে সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত এসআই মো.রেজাউল করিমের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। তাই তাকে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এর আগে, গত মঙ্গলবার রাতে নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশে অভিযুক্ত রেজাউল হোসেনকে প্রত্যাহার করা হয়।

স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে এসআই রেজাউল বেগমগঞ্জের চৌমুহনী শহরের একজন পল্লী বিদ্যুৎ ডিলারের একটি মালবাহী ট্রাক আটক করে। গাড়িতে থাকা মালামাল গুলো অবৈধ বলে ৫ লক্ষ টাকা ঘুষ দাবি করে সে। এক পর্যায়ে ডিলারের কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ঘুষ আদায় করে। তারপরে সে ওই ডিলারের কাছ থেকে আরো টাকা আদায়ের পায়তারা করে। ডিলার ঘুষের টাকা দেওয়ার সাথে সাথে বিষয়টি নোয়াখালী পুলিশ সুপারকে অবহিত করে ।

ভুক্তভোগী পুলিশ সুপারকে জানান কিছুক্ষণের মধ্যে অভিযুক্ত এসআইয়ের অফিসের ডয়ার তল্লাশি করলে তাদের দেওয়া ঘুষের টাকা পাওয়া যাবে। পরে পুলিশ সুপারের নির্দেশে নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার ( সোনাইমুড়ী সার্কেল) সাইফুল ইসলাম সোনাইমুড়ী থানায় এসে এসআই রেজাউলের টেবিলের ডয়ার খুলে ঘুষের টাকা পেয়ে ওই টাকা জব্দ করে। এ সময় তিনি পুরো ঘটনা ভিডিও ধারণ করে নেন। এ সময় রেজাউল কোন সন্তোষজনক উত্তর দিতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ঘুষ গ্রহণের অভিযোগে সোনাইমুড়ি থানার এক এসআই প্রত্যাহার

আপডেট সময় : ০৫:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১