ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গার্মেন্টস স্টোর থেকে পাইপগান-কার্তুজ উদ্ধার, বেগমগঞ্জে যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১ ৮০০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

অস্ত্রসহ নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১,লক্ষ্মীপুর। আটককৃত, মো. নুর ইসলাম লিটন (৩৭), উপজেলার মোশাকপুর গ্রামের আমজাদ হাজী বাড়ীর আবদুল মালেকের ছেলে।

শনিবার (৮ মে) আটককৃত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলাইয়াপুর ইউপির সুলতানপুর এলাকায় অভিযান চালানোর সময় গ্রেফতারকৃত লিটন তার মালিকানাধীন মায়ের দোয়া গার্মেন্টস থেকে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । এসময় র‌্যাবের পরিদর্শক বুরহান উদ্দিনের নেতৃত্বে র‌্যাব-১১ এর সদস্যরা তাকে আটক করে এবং তার প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে চৌকির নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান এবং ১ টি ১২ বোর কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় রাতে পরিদর্শক বুরহান উদ্দিন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিকে অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

গার্মেন্টস স্টোর থেকে পাইপগান-কার্তুজ উদ্ধার, বেগমগঞ্জে যুবক আটক

আপডেট সময় : ০৪:৪০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১