ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, র‌্যাবের অভিযানে প্রধান শিক্ষক গ্রেফতার শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, মাদক কারবারি দম্পতি গ্রেফতার টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা

সাংবাদিক মুজাক্কিরের বড় ভাইয়ের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ৩২৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ষের ঘটনায় নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জের মরহুম সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির (২৯) হত্যাকাণ্ডের ৮৪ দিনের মাথায় তার বড় ভাই নুর উদ্দিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে মুজাক্কির বিহীন পরিবারের সদস্যদের সামনে মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের দিন ঈদ-উল ফিতর।
আর এই ঈদ উদযাপনে ভারাক্রান্ত হৃদয়ে তিনি ছোট ভাইয়ের শূণ্যতা তুলে ধরে এমন স্ট্যটাস দেন। স্ট্যাটাসটি পোস্ট করার পর পরই তা ভাইরাল হয়ে যায়।

নুর উদ্দিনের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-প্রাণপ্রিয় ছোট ভাই বিহীন ১ম ঈদ। হে আল্লাহ! যারা আমাদের হাসি-আনন্দ নিয়েছে কেড়ে, যারা আমার বৃদ্ধ মা-বাবার, সুখ-শান্তি-ঘুম নিয়েছে কেড়ে, তুমি তাদের দিওনা ছেড়ে। যারা আমাদের চোখে দিয়েছে জল, তুমি তাদের দিও তার প্রতিফল, তুমি ছাড় দিলেও দাওনা ছেড়ে, তোমার আজাব আসুক তেড়ে, তুমি তাদের দিওনা ছেড়ে।

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জে গত (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট কাঁচা বাজারের সামনে সেতুমন্ত্রীর ছোট ভাই আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহ: বাদল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কির। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। এক পর্যায়ে সংকটাপন্ন অবস্থায় গত (২১ ফেব্রুয়ারি) রাতে আইসিইউতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত (২৩ ফেব্রুয়ারি) সকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন নিহতের বাবা নোয়াব আলী মাষ্টার।

নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির উপজেলার চরফকিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাওলনা নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাষ্টারের ছেলে এবং সে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সাংবাদিক মুজাক্কিরের বড় ভাইয়ের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

আপডেট সময় : ০৯:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১