ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর

পুলিশের অভিযানে সেনবাগের চিহিৃত সন্ত্রাসী অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১ ৪৪৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে অভিযান চালিয়ে দাউদ হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত দাউদ হোসেন বীজবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশের একটি দল বীজবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোবারক আলী বেপরী বাড়ীর মোস্তফার ছেলে ও এলাকার চিহিৃত সন্ত্রাসী দাউদের বসত ঘরে অভিযান চালিয়ে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী দাউদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় ৫টি মামলা আদালতে বিচারাধীন। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

পুলিশের অভিযানে সেনবাগের চিহিৃত সন্ত্রাসী অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১