ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

নোয়াখালীর সোনাইমুড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ৫ বসতঘর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ৪৪১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ।

মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার হীরাপুর গ্রামের জহুর উদ্দিন হাজী বাড়িতে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।

এ ঘটনায় ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো, এমি (১৩) ও মোর্শেদ আলাম (৩৫)। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোনাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরনবী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একই বাড়ির প্রতিবন্ধী জাহাঙ্গীর, মোস্তফা, সাত্তার, কুদ্দুস ও অজি উল্যার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী জাহাঙ্গীর জানান, তার রান্না ঘরের ওপর দিয়ে পার্শ্ববর্তী চৌকিদার বাড়ির বাহার তার বসত ঘরে বিদ্যুত সংযোগের মেইন লাইন টানে। তাকে বাধা দিলেও তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি। মঙ্গলবার রাতে ওই সার্ভিস লাইন রান্না ঘরের চালের টিনের সাথে বৈদ্যুতিক শর্ট সার্কিটের স্ফুলিঙ্গ থেকে আগুন ধরে যায়। এ সময় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহূর্তেই আগুন আরো ৪টি ঘরে ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন থেকে রক্ষা করার জন্য তিনটি ঘর পুরোপুরি ভেঙ্গে পেলা হয়েছে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভুক্তভোগীরা দাবি করেন, এই অগ্নিকান্ডে তাদের ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীর সোনাইমুড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ৫ বসতঘর

আপডেট সময় : ০৭:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১