ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

প্রথম সিজারিয়ান শিশুর জন্ম হলো ভাসানচরের রোহিঙ্গা হাসপাতালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১ ৩৪৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর উত্তাল থাকায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ২০ শয্যা বিশিষ্ট ভাসানচর হাসপাতালে প্রথম এক রোহিঙ্গা দম্পতি সিজারিয়ান শিশুর জন্ম দিয়েছে।

এর মধ্য দিয়ে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এই প্রথম কোন রোহিঙ্গা দম্পতি সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেয়।

বৃহস্পতিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এই শিশুর জন্ম হয়। জন্মের পর মাও শিশু সুস্থ আছে। সিজার অপারেশনের তত্ত্বাবধানে ছিলেন ডা.সাইফুদ্দিন রাফি ও গণস্বাস্থ্য এনজিওর একটি টিম।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করে বলেন, এর আগে ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কোন সিজার অপারেশন করা হয়নি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর উত্তাল থাকায় এখন ট্রান্সপোর্ট সম্ভব ছিলনা। তাই জরুরী ভিত্তিতে ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এই সিজার অপারেশন করা হলে রোহিঙ্গা দম্পতির ঘরে এক ছেলে সন্তান জন্ম নেয়। তিনি আরো জানান, এর আগে ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্বাভাবিক প্রসবে ৩০টি শিশুর জন্ম হয়। এ ছাড়াও হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের মাধ্যমে ২টি শিশুর জন্ম হয় এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে ৭টি রোহিঙ্গা শিশুর জন্ম হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

প্রথম সিজারিয়ান শিশুর জন্ম হলো ভাসানচরের রোহিঙ্গা হাসপাতালে

আপডেট সময় : ১০:৫৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১