ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

কুড়িগ্রামে নারীর ক্ষমতায়নে উজ্জীবক ফোরাম গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১ ৪৯৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

অদ্য ৩১.০৫.২১ ইং তারিখ রোজ সোমবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নে স্থানীয় সরকার শক্তিশারীকরণ শীর্ষক উজ্জীবক ফোরাম গঠন করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাল্যবিয়ে, নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের নিয়ে এই ফোরাম গঠন করা হয়েছে।

কুড়িগ্রাম জেলায় ৪৬% মেয়ের বাল্যবিয়ে হয় ১৮ বছরের আগে আর ১২% মেয়ের বাল্যবিয়ে হয় ১৫ বছরের আগে। বাল্যবিয়ের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে কুড়িগ্রাম জেলা । নারী নির্যাতনের অন্যতম প্রধান কারণ হলো বাল্যবিয়ে। এই বাল্যবিয়ে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করবে এই উজ্জীবক ফোরাম। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট মেহেদী হাসানের সঞ্চালনায় উজ্জীবক ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সেক্টর স্পেশালিষ্ট শরিফুল আলম।

ভিতর বন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আমিনুল হক খন্দকারের সভাপতিত্বে শিক্ষক মো: রশিদ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরবর্তীতে ভিতরবন্দ জে.ডি একাডেমীর শিক্ষক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের সমন্বয়ক মো: রশিদ আলীকে আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কুড়িগ্রামে নারীর ক্ষমতায়নে উজ্জীবক ফোরাম গঠন

আপডেট সময় : ০৮:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১