ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া, হাতের কব্জি ও পায়ের রগ কেটে ইউপি সদস্যকে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ১৮৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় রবীন্দ্র চন্দ্র দাস (৪২) নামের এক ইউপি সদ্যকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের নন্দ রোডে এই ঘটনা ঘটে। তিনি চর ঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও উপজেলা আ’লীগের সদস্য এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ছিলেন ও একই এলাকার তালুকদার গ্রামের সতিশ মহাজনের ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, স্থানীয়ভাবে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি।

নিহতের ভগ্নিপতি নৃত্য লাল দাস ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য রবীন্দ্র চর ঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। আসন্ন ইউপি নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছেন। আগামী (২১ জুন) ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় বাংলাবাজারে ক্লোস্টোরে রেখে মাছের ব্যবসা করতেন তিনি। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে উপজেলা শ্রমিকলীগের সভাপতি আল আমিনসহ মোটরসাইকেল যোগে হাতিয়া পৌরসভার ওছখালী এলাকার মাস্টার পাড়ায় তার বাসায় যাচ্ছিলেন। যাত্রা পথে তাদের মোটরসাইকেলটি চরঈশ্বর প্রধান সড়কের খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নন্দ রোডে পৌঁছলে একদল দূর্বৃত্ত তাদের লক্ষ্য কর কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে তাদের গতিরোধ করে।

এসময় মোটরসাইকেলের পিছনে থাকা আল আমিন দৌঁড়ে পালিয়ে গেলেও হামলাকারীদের হাতে আটকা পড়ে রবীদ্র। হামলাকারীরা প্রথমে রবীন্দ্রকে গুলি ও পরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং তার হাতের কব্জি ও পায়ের রগ কেটে ফেলে যায়। পরে একদল টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবীন্দ্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি গুলির অভিযোগ নাকচ করে দিয়েছেন এবং তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেননি। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া, হাতের কব্জি ও পায়ের রগ কেটে ইউপি সদস্যকে হত্যা

আপডেট সময় : ০৫:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১