ঢাকা ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনা সংক্রমন বৃদ্ধি, আরও ৭ দিন বাড়ল নোয়াখালীর বিশেষ লকডাউন, বন্ধ থাকবে সিএনজি ও অটোরিকশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ৪০৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক, নোয়াখালী:

করোনা ভাইরাসের প্রকোপ উন্নতি না হওয়ায় নোয়াখালীর ৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় চলমান বিশেষ লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম ধাপে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে সাত দিন লকডাউন ঘোষণা করা হয়। এতে করোনার প্রকোপ না কমায় চলমান লকডাউন আরও সাত দিন বর্ধিত করা হয়েছে। আগামী ১৮ জুন রাত ১২টা পর্যন্ত এই লকডাউন বাড়ানো হয়েছে । একই সঙ্গে আগের সব বিধিনিষেধ বহাল থাকবে। লকডাউনকে আরো কার্যকর করতে বন্ধ থাকবে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা।

এর আগে, গত (৫ জুন) জেলা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ৫ জুন সকাল ৬টা থেকে ১১ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে ৪১৪ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা শনাক্তের ফল পাওয়া গেছে। আক্রান্তের হার ২১ দশমিক ১ শতাংশ। জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৯ হাজার ৩৭৭ জন। এছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে। বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৪৩ রোগী ও আইসোলেশনে রয়েছেন ১২ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনা সংক্রমন বৃদ্ধি, আরও ৭ দিন বাড়ল নোয়াখালীর বিশেষ লকডাউন, বন্ধ থাকবে সিএনজি ও অটোরিকশা

আপডেট সময় : ০৮:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১