ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

বউয়ের কাছে যাওয়ার পথে আটক ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ৩৩২০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

আবারও নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। আটককৃত, মো.ইলিয়াছ (৩০) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনর ছেলে। সে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ৭৯নং ক্লাস্টারের ৩নং রুমে বসবাস করে।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বোয়ালখালী ঘাট থেকে আটক করা হয়।

চরজব্বার থানা সূত্রে জানা যায়, ইলিয়াছ দ্ইু বিয়ে করে। তার এক বউ ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে। আরেক বউ কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে। বুধবার ভোরে ১০হাজার টাকার বিনিময়ে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে সে দালালের মাধ্যমে মাছ ধরার নৌকা করে কক্সবাজারের কুতুপালংয়ের উদ্দেশ্যে রওয়ানা করে। দালাল তাকে দুপুরের দিকে সুবর্ণচর উপজেলার বোয়ালখালী ঘাটে নামিয়ে দিয়ে ছিটকে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে বৈদিশিক আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হবে। রোহিঙ্গা নাগরিক পাচারকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বউয়ের কাছে যাওয়ার পথে আটক ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা যুবক

আপডেট সময় : ১১:৪৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১