ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বসত ঘরের সামনে গাঁজা চাষ, গাছ সহ সুবর্ণচরে গ্রেফতার যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ৩৪৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বসত ঘরের সামনে গাঁজা চাষ করার অপরাধে এক যুবকে আটক করেছে চর জব্বর থানা পুলিশ। আটককৃত, শেখ ফরিদ বিষু (৩৫) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের সেন্টার বাজার সংলগ্ন আশ্রয়ণ কেন্দ্রের আবদুল মালেকের ছেলে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর পৌনে ২টার দিকে তাকে উপজেলার চরবাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম চরবাটা সেন্টার বাজার সংলগ্ন আশ্রয়ণ কেন্দ্র থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সে আশ্রয়ণ কেন্দ্রের বসত ঘরের সামনে গাঁজা চাষ করে আসছে। চাষকৃত গাঁজা এলাকায় ক্রয়-বিক্রয় করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলেদিচ্ছে সে। পরে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বার থানা পুলিশ অভিযান চালিয়ে ৪টি গাঁজা গাছসহ গাঁজাচাষী বিষুকে গ্রেফতার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বসত ঘরের সামনে গাঁজা চাষ, গাছ সহ সুবর্ণচরে গ্রেফতার যুবক

আপডেট সময় : ০৯:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১