ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

অবৈধ ভাবে অর্থ দাবি করার অভিযোগে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি মেডিকেল অফিসার স্ট্যান্ড রিলিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১ ২৬৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে রোগীর কাছ থেকে অবৈধ ভাবে অর্থ দাবি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি মেডিকেল অফিসার আব্দুল্যাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

শনিবার (১৯ জুন) দুপুরে তাকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার সন্ধ্যায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেলেয়ার হোসেন (৩৫) নামে একজন হাত ভাঙ্গার রোগী জরুরী ওয়ার্ডে চিকিৎসা সেবা নিতে আসলে জরুরী ওয়ার্ডে কর্মরত সহকারি মেডিকেল অফিসার আব্দুল্যাহ আল মামুন প্লাষ্টারের অজুহাত দিয়ে রোগীর আত্মীয় স্বজনদের কাছ থেকে দেড় হাজার টাকা দাবি করে। বিষয়টি রোগীর শুভাকাঙ্খী ফোনে স্থানীয় সাংসদ এইচ এম ইব্রাহিম কে জানান। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেন।

নোয়াখালী সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার বিয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ডিপার্টমেন্টাল ইন্টার্নাল সমস্যার কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

অপরদিকে.জনগণের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে চাটখিল উপজেলার কমিউনিটি ক্লিনিক গুলোর সমস্যা সমূহ চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য পর্যায়ক্রমে উপজেলার সকল কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের উদ্যেগ গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। শনিবার সকালে পূর্ব খিলপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন তিনি। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও চাটখিল থানার ওসি তদন্ত উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

অবৈধ ভাবে অর্থ দাবি করার অভিযোগে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি মেডিকেল অফিসার স্ট্যান্ড রিলিজ

আপডেট সময় : ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১