ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

কোম্পানীগঞ্জ থানায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ করল মির্জা অনুসারী এক ছাত্রলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১ ৩৩১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাটের (৩৫) বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) ডিপার্টমেন্টের সহকারী পরিচালক এবং কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তমপুর লামছি গ্রামের ইউছুফ ভূঁইয়ার ছেলে।

শনিবার (১৯ জুন) সন্ধ্যার দিকে কাদের মির্জা অনুসারী ও তাঁর ঘোষিত উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজল এই লিখিত অভিযোগ দায়ের করেন।

সজলের লিখিত অভিযোগে বলা হয়েছে, গত (১৭ জুন) রাত ১২টা ১০ মিনিটে জিয়াউর রহমান সম্রাট তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট (সম্রাট এসএফ) থেকে কুরুচিপূর্ণ আজেবাজে উক্তি ব্যবহার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওবায়দুল কাদেরের দীর্ঘ দিনের অর্জিত মান-সম্মান ক্ষুণ্ন করে। বিবাদী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক পদে কর্মরত থাকা অবস্থায় সরকারের মন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে রাষ্ট্রীয় শিষ্টাচারবহির্ভূত আচরণ করেন। তার এমন আচরণে দলের ও নেতার সম্মান নষ্ট করায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, সম্রাট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) ডিপার্টমেন্টের সহকারী পরিচালক পদে নিয়োগ প্রাপ্ত হয়ে বিভিন্ন অনিয়ম করে আসছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার (এএসআই) সাদ্দাম হোসেন লিখিত অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) নং-১০৫৩।

এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ারের ফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে, শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৮টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির অভিযোগে সম্রাটের বিরুদ্ধে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কবিরহাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (৪৮)। তারপর শনিবার (১৯ জুন) দুপুর ২টায় কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের শাহজিরহাট এলাকা থেকে তাকে আটক করে কবিরহাট থানা পুলিশ। পরে শনিবার বিকেল ৫টার দিকে নোবিপ্রবির কর্মকর্তা সম্রাটকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জ থানায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ করল মির্জা অনুসারী এক ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০১:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১