ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ

কোম্পানীগঞ্জে এসে কক্সবাজারের দুই ইয়াবা কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১ ৪৩৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় ডিবি পুলিশ তাদের কাছ থেকে ৬০০পিস ইয়াবা জব্দ করে।

রোববার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের হাইস্কুল রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজারের মহেষখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের সাপমারা গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আনোয়ার (৪০), একই এলাকার সামছুল আলমের ছেলে আবুল বশর (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা এনে দীর্ঘ দিন থেকে কোম্পানীগঞ্জের কয়েকজন ইয়াবা কারবারির কাছে পাইকারি দামে ইয়াবা বিক্রি করে আসছে। গতকাল শনিবারও তারা কোম্পানীগঞ্জে ইয়াবা বিক্রি করে চলে যায়। পরে রোববার বিকেলে পুনরায় তারা ইয়াবা বিক্রি করতে কোম্পানীগঞ্জে আসে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি টিম তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে।

জেলা ডিবির পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ইয়াবা কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার সকালে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে এসে কক্সবাজারের দুই ইয়াবা কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১