ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

অস্ত্রসহ ১২মামলার আসামী চাটখিলের মধু অস্ত্রসহ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ৩১১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে অভিযান চালিয়ে ফজলুর রহমান মধু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এরআগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নোয়াখলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফজলুল রহমান মধু শ্রীপুর গ্রামের শিকদার বাড়ির মাহমুদুল্যা সাম মিয়ার ছেলে। সে সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান জিসানের সহযোগি ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার গভীর রাতে নোয়াখলা এলাকায় অভিযান চালিয়ে মধুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ৪টি মাদক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়াও একাধিক মামলায় সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, মধুর বিরুদ্ধে আগের ১২টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল। অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

অস্ত্রসহ ১২মামলার আসামী চাটখিলের মধু অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১