ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নদী ভাঙনে বিপর্যস্ত কোম্পানীগঞ্জের চর এলাহী, প্রতিদিন বিলীন হচ্ছে শতশত ঘরবাড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ৩৭৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক, নোয়াখালী:

নদী ভাঙনের কবলে পড়ে বিপর্যস্ত নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়ন। এখানে প্রতিদিন রাক্ষসী বামনীয়া নদীর ভাঙ্গনে পড়ে ঘরবাড়ি হারাচ্ছে শতশত পরিবার।

চর এলাহীতে টেকসই কোনো বেড়িবাঁধ না থাকায় ইতিমধ্যেই এই ইউনিয়নটির বেশকিছু এলাকা নদী গর্বে বিলীন হয়ে গেছে। রাক্ষসী নদী কেড়ে নিয়েছে এখানকার হাজার হাজার একর ফসলী জমি, কেড়ে নিয়েছে কতশত মাছের ঘের, নদীতে হারিয়ে গেছে স্কুল মাদ্রাসা, রাস্তাঘাট সহ অসংখ্য বাড়িঘর।

চর এলাহী ইউনিয়ন বাংলাদেশের দুজন প্রভাবশালী মন্ত্রীর এলাকা হলে-ও এখানে নদী ভাঙন প্রতিরোধে তেমন কোনো জোরালো ভূমিকা নেয়নি কেউ-ই। এখানকার মানুষ তাদের ভোটে নির্বাচিত করেছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। নির্বাচিত করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক আইনমন্ত্রী প্রয়াত মওদুদ আহমদ কে। কিন্তু তারা কেউ-ই এই এলাকার নদী ভাঙন রোধে স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ায় ইউনিয়নটি বিলীন হয়ে যাচ্ছে নদী গর্বে।

এলাকাটির মানুষ আশায় বুক বেধেছিল যখন সরকার নোয়াখালী খাল খনন ও নদীতীর সংরক্ষণের কাজ শুরু করেছিল। কিন্তু বিধিবাম! সে আশা ও তাদের পূরণ হয়নি। সরকার নদী তীরে নামমাত্র একটি বেড়িবাঁধ নির্মাণ করেই তার দায় সেরেছে। সে বেড়িবাঁধটিও জোয়ারের পানিতে ভেসে গেছে। যার ফলে এখন জোয়ার আসলেই পানি চলে আসে চর এলাহী বাজার পর্যন্ত।

স্থানীয়রা জানান অতিদ্রুত যদি সরকার নদী ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে যেকোনো সময় বাংলার মানচিত্র থেকে হারিয়ে যাবে চর এলাহী নামক ইউনিয়নটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নদী ভাঙনে বিপর্যস্ত কোম্পানীগঞ্জের চর এলাহী, প্রতিদিন বিলীন হচ্ছে শতশত ঘরবাড়ি

আপডেট সময় : ১২:০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১