ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ

সেতুমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারী নোবিপ্রবির সেই কর্মকর্তা সম্রাটকে শোকজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ৩৭৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোষ্ট দেয়া সেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) দপ্তরের সহকারী পরিচালক জিয়াউর রহমান ভূইয়া ওরপে সম্রাটকে (৩৫) কারণ দর্শানো নোটিশ (শোকজ) করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশক্রমে এই কারণ দর্শানো নোটিশ (শোকজ) করা হয় তাকে।

একই দিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন, নোবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হোসেন। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে শোকজ করা হয়। তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের কাছে তার মামলার কাগজ পত্র চাওয়া হয়েছে। মামলার কাগজপত্র হাতে পেলে পরবর্তী দাপে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

একাধিক সূত্রে জানা যায়, সে গত তিনবছর বিশ্ববিদ্যালয়ে চাকরিতে ছিল অনুপস্থিত। কিন্তু প্রতি মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন উত্তোলন করতেন।

এ বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. দিদার-উল-আলম বলেন, মদপানের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এবং কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে শোকজ করা হয়েছে। দশ কার্যদিবসের মধ্যে তাকে ওই শোকজের জবাব দিতে বলা হয়েছে। বিভিন্ন কারণে এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অফিস না করলে এদের পিছনে বড় কেউ থাকায় সহজে ব্যবস্থা নেওয়া যায়না বলেও তিনি মন্তব্য করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি গত (১৭ জুন) রাত ১২টা ৮মিনিটে সম্রাট ফেসবুকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে অশ্লীল মন্তব্য করে পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সেতুমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারী নোবিপ্রবির সেই কর্মকর্তা সম্রাটকে শোকজ

আপডেট সময় : ১২:১৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১