ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

২৪ ঘন্টায় আরও ১১৫ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ৩২৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালীতে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ১১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৪৯২ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৬ শতাংশ।

এপর্যন্ত জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার ৪৫১ জন। মোট আক্রান্তের হার ১০ দশমিক ৯৪ শতাংশ। তবে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯ জনে। মৃত্যুর হার ১দশমিক ২৩শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৪জন, সুবর্ণচরে ২জন, বেগমগঞ্জ-৪৫জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিল ১৩ জন, সেনবাগ-১৭জন, কোম্পানীগঞ্জ-৪জন, কবিরহাট ১৬জন।

বুধবার ( ২৩জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৪৮ জন সদর উপজেলার, সুবর্ণচরে একজন, হাতিয়া একজন, বেগমগঞ্জের ২১ জন, সোনাইমুড়ীর ১১জন, চাটখিলের চারজন, সেনবাগ নয়জন, কোম্পানীগঞ্জের চারজন ও কবিরহাটের ১৬জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ২০ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ৯৮৫জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৩৬ জন ও আইসোলেশনে রয়েছেন ১৩জন।

উল্লেখ্য, নোয়াখালীতে করোনার প্রকোপ না কমায় নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম ধাপে ৫-১১ জুন ও দ্বিতীয় দফায় ১১-১৮ জুন নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে লকডাউন ঘোষণা করা হয়। তবে করোনার প্রকোপ না কমায় চলমান এ লকডাউন আরও সাতদিন বর্ধিত করা হয়েছে। আগামী ২৫ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। একই সঙ্গে আগের সব বিধিনিষেধ বহাল থাকবে। এর আগে গত ৪ জুন বিকেলে জেলা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান প্রথম দফায় লকডাউন ঘোষণা করেন। নোয়াখালী পৌরসভা ছাড়াও সদর উপজেলার নেয়ান্নই, বিনোদপুর, কাদির হানিফ, নেয়াজপুর, অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়নে বিশেষ লকডাউন কার্যকর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

২৪ ঘন্টায় আরও ১১৫ জনের করোনা শনাক্ত

আপডেট সময় : ০৭:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১