ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে সাংবাদিকসহ তিনজনকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ ৮৯৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে প্রশান্ত সুভাস চন্দ নামে স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। এ সময় সন্ত্রাসীরা সুভাসের মা দেবী রানী চন্দ ও ছেলে প্রমীত প্রতাপ চন্দকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহতদের অভিযোগ বসুরহাট মেয়র আবদুল কাদের মির্জার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। যদিও তার দায় অস্বীকার করেছেন মেয়র মির্জা।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে শহিদ উল্যাহ ওরফে কেচ্চা রাসেলের নেতৃত্বে সন্ত্রাসীরা সুভসের বাড়িতে হামলা চালায়। এ সময় সাংবাদিক সুভাসের বসত ঘরও ভাঙচুর করা হয়।

হাসপাতালে সুভাসের স্বজনরা জানান, আবদুল কাদের মির্জার কাছের লোক কেচ্চা রাসেলের নেতৃত্বে ২৫-৩০ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত সুভাসের বসত ঘরে হামলা চালায়। এসময় তারা সুভাসকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তার ছেলে ও মাকেও কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়। সন্ত্রাসীরা তার বসত ঘরটিও কুপিয়ে তছনছ করে দিয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট রূপালি চত্ত্বরে আ.লীগের দুটি গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে সাংবাদিকসহ তিনজনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৬:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১