ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

কোম্পানীগঞ্জের এলাহীতে ১৪ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১ ১৪০৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়ন থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা।
আজ (৪ আগস্ট) চর এলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেঞ্জু মাঝির ঘাট নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে কোম্পানিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

আটককৃত রোহিঙ্গারা জানান, তারা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে করে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা করেছিল। কিন্তু দালালেরা তাদেরকে চর এলাহীর হেঞ্জু মাঝির ঘাট নামক এলাকায় নামিয়ে দিয়ে চলে যায়।

এ বিষয়ে চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আজ বিকাল তিনটার দিকে আমার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেঞ্জু মাঝির ঘাট নামক এলাকা থেকে নারী শিশুসহ মোট ১৪ জন রোহিঙ্গাকে আটক করে স্থানীয় জনতা, পরে তারা আমাকে বিষয়টি জানালে আমি তাদেরকে পরিষদে নিয়ে এসে কোম্পানিগঞ্জ থানাকে বিষয়টি অবগত করি। ইতিমধ্যে থানা থেকে পুলিশ রওয়ানা করেছে আমরা এই ১৪ জন রোহিঙ্গাকে পুলিশের কাছে হস্তান্তর করবো।

উল্লেখ্য এর আগেও এই একই স্থান থেকে ১২ জন রোহিঙ্গা নারী পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জের এলাহীতে ১৪ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা

আপডেট সময় : ০৯:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১