সংবাদ শিরোনাম ::
সেনবাগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর, লুটপাট। আহত ৩
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১ ১১৮৪৯ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজির খিল কালা কাজির বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় নারীসহ ৩ জন আহত হয়।
স্থানীয়রা জানায়, ক্রিকেট খেলারক কেন্দ্র করে একই এলাকার সায়েদের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রস্বস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালিয়ে ১৭টি ঘরে ভাংচুর ও লুটপাট করে। এ সময় এক নারীসহ অন্তত ৩ জন আহত হয়। সন্ত্রাসীরা ব্যাপক বোমাবাজি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে এলাকাবাসী।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।













