ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কবিরহাটে ১১টি ভেসাল জাল ধ্বংস, একজনকে অর্থদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১ ৮৬৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেক:

নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন খালে অভিযান চালিয়ে ছোট বড় ১১টি ভেসাল জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে জাল বসানোর স্থাপনা ও বাঁশের তৈরি ফ্রেমগুলো ভেঙে দেওয়া হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার। অভিযানে সহযোগিতা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও আলোকিত মানবিক অর্গানাইজেশনের সেচ্ছাসেবীরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেশীয় মাছ রক্ষা, মাছের বংশবৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষে সকাল থেকে কবিরহাট পৌরসভা, নরোত্তমপুর ইউনিয়ন ও সোন্দলপুর ইউনিয়নের বিভিন্ন খালে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই খালগুলোতে থাকা ৫টি ভেসাল জালসহ ১১টি ছোট-বড় জাল ও মাছ ধরার ফাঁদ ধ্বংস করা হয়। অভিযানকালে কবিরহাট পৌরসভা এলাকায় এক ভেসাল জালের মালিককে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইয়াছিন মজুমদার বলেন, শৈল, বোয়াল, ফুঁটি, কই এবং শিং মাছ’সহ দেশীয় প্রজাতির মাছগুলো খালের পানিতে বংশবৃদ্ধি করে। কিন্তু কিছু অসাধু লোক খালের মধ্যে ভেসাল জালসহ মাছ ধরার বিভিন্ন ফাঁদ বসিয়ে পোনা মাছগুলো ধরে দেশিয় প্রজাতির মাছের প্রজনন নষ্ট করছে। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ি ভেসাল জালের বিরুদ্ধে চালু হওয়া এ অভিযান আগামী নভেম্বর পর্যন্ত চলবে। অভিযানকালে করমবক্স বাজার খালে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, দেশীয় মাছ রক্ষা ও বর্ষা মৌসুমে খালে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভেসাল জাল ও মাছ ধরার ফাঁদগুলোর কারনে বর্ষা মৌসুমে সঠিকভাবে পানি নিষ্কাশন না হলে পাশ্ববর্তী এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কবিরহাটে ১১টি ভেসাল জাল ধ্বংস, একজনকে অর্থদণ্ড

আপডেট সময় : ০৭:০১:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১