ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

হাসপাতাল থেকে নবজাতক চুরি, আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১ ৮৮৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ১দিন বয়সী এক নবজাতক (ছেলে) চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকা সন্দেহে তুহিন হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনায় চুরি হওয়া শিশুর বড় ভাই বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বৃহস্পতিবার দুপুর ২টা) নবজাতককে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেকের সন্তান সম্ভবা স্ত্রী জুলেখা বেগমকে (৩৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে গাইনি ওয়ার্ডে অস্ত্রপচারের এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাচ্চাকে রেখে হাসপাতালের টয়লেটে যান জুলেখা। একটু পর ফিরে এসে দেখেন বিছানায় তার ছেলে নেই।

নিখোঁজ নবজাতকের স্বজনরা জানান, হাসপাতালের সিসি টিভি ফুটেজে দেখা ওই নারী আজ সকাল থেকে ওই কক্ষে ঘুরাঘুরি করছিল। সুযোগ পেয়ে বাচ্চা নিয়ে পালিয়ে গেছে সে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম জানান, সিসি টিভি ফুটেজ দেখে নবজাতক চুরি করা ওই নারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা জানান, চুরি হওয়া নবজাতককে উদ্ধারের জন্য বুধবার রাত থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে সিসি টিভি ফুটেজ দেখে ১জনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। শিশু চুরির ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাসপাতাল থেকে নবজাতক চুরি, আটক-১

আপডেট সময় : ০৩:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১