ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালীর সুধারামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১ ৭২১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব হোসেন শরীফ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন।

মঙ্গলবার দুপুরে জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়েছে। এরআগে সোমবার দিবাগতরাত ৯টার দিকে জাহানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন শরীফ ওই গ্রামের সুলতান শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে মেয়েরা আলাদা থাকায় নিজের স্ত্রীকে নিয়ে বাড়িতে একা থাকতেন মোতালেব। সারাদিন অটোরিকশা চালিয়ে যা আয় হতো তা দিয়ে তাদের সংসার চলতো। প্রতিদিনের ন্যায় সোমবার সারাদিন রিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরে আসেন তিনি। স্ত্রী পাশের বাড়িতে থাকায় রিকশাটি নিয়ে নিজ ঘরের পাশের চার্জে দিতে যান মোতালেব। এসময় বিদ্যুতের তারে ত্রুটি থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে তার স্ত্রী এসে মোতালেবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে মোতালেব হোসেন শরীফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীর সুধারামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৩:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১