ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নোয়াখালীর সুধারামে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ৫৮৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের একটি ডোবাতে ভাসমান অবস্থায় আব্দুর রহিম (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ। নিহতের নাকে আঘাতের চিহৃ ও পা বাঁধা ছিল।

মঙ্গলবার বেলা ১১টার দিকে চরমটুয়া ৩নং ওয়ার্ড বানচারাম গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামের হোসেন আহমদের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনেরমত সোমবার বিকেলে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় রহিম। অন্যদিন রাত ১০টার মধ্যে বাড়িতে ফিরে আসলেও সোমবার আর সে বাড়ি ফিরে আসেনি। মঙ্গলবার সকালে পাশ্ববর্তী ইউনিয়নের বানচারাম এলাকার সড়কের পাশের একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় রহিমের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি তাদের জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক দিয়ে যাওয়ার সময় ডোবাতে লাশটি দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহতের লাশ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে রিকশাটি পাওয়া যায়।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীর সুধারামে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১