ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচী, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর, নোয়াখালী শহরে ১৪৪ ধারা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১ ১০৫৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের তিন’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচীকে কেন্দ্র করে সকল ধরনের সহিংসতা এড়াতে নোয়াখালী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এরআগে মাইজদীতে আওয়ামী লীগের দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় তিনটি মোটরসাইকেল।

রোববার সন্ধ্যা ৭টার দিকে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। তিনি জানান, সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নোয়াখালী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পৌর শহর (মাইজদী, দত্তেরহাট, সোনাপুর) এ আদেশ বহাল থাকবে। এসব এলাকায় ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল কোন প্রকার গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র‌্যালি, শোভাযাত্রা করতে পারবে না, বন্ধ থাকবে সকল ধরনের অনুষ্ঠান।

এরআগে রোববার বিকেলে টাউন হলের মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিছিল নিয়ে সভা করে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা। সভা চলাকালে জেলা শহরের দক্ষিণ পাশ থেকে মোটরসাইকেল র‌্যালি নিয়ে আসেন সদর উপজেলা আ.লীগের সভাপতি এড. শিহাব উদ্দিন শাহীনের নেতাকর্মীরা। র‌্যালিটি টাউন হলের মোড়ে পৌঁছলে উভয় পক্ষ মুখোমুখি হলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নেতাকর্মীরা একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তারা সড়কের পাশে থাকা তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় প্রায় এক ঘন্টা জেলা শহর মাইজদীর সঙ্গে যান চলাচল বন্ধ থাকে।

অপরদিকে শহরের উত্তর পাশ থেকে পৌর মেয়র শহীদ উল্যা খান সোহেলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে টাউন হলের মোড়ে আসার সময় পুলিশের বাঁধার মুখে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আ.লীগের জেলা কমিটি বিলুপ্তি ও নতুন আহŸায়ক কমিটি গঠনের খবরে উত্তপ্ত হয়ে পড়ে নোয়াখালী। পুরোনো কমিটি থেকে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ একরামুল করিম চৌধুরী বাদ পড়ছে এমন গুঞ্জন রটে জেলায়। এতে নোয়াখালী পৌর আ.লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর নেতৃত্বে সাংসদের সমর্থকরা সোমবার সকাল ১০টায় জেলা আ.লীগ কার্যালয়ের সামনে ২০১৯ সালের ২০ নভেম্বর ঘোষিত কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন দেয়ার দাবীতে সমাবেশের ডাক দেয়।

এদিকে সদর উপজেলা আ.লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন টাউন হল মোড়ে সোমবার সকালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে জনসমাবেশের ডাক দেয়। অপরদিকে আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী পৌরসভা চত্বরে মেয়র ও পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল এক কর্মী সমাবেশের ডাক দেয়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ শর্টগানের ৯ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, পরিস্থিতিও শান্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচী, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর, নোয়াখালী শহরে ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০৮:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১