ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

বিদ্যালয়ে ভাঙচুর ও অস্ত্র নিয়ে মহড়া, কবিরহাটে স্কুলের নৈশপ্রহরী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১ ৯৩০২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালীর কবিরহাট উপজেলার দক্ষিণ আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় ফয়সাল আহমেদ (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি কিরিচ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে কবিরহাট থানার এস আই শ্রীকান্ত চন্দ্র দাস বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পরে তাকে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত ফয়সাল আহমেদ দক্ষিণ আলীপুর গ্রামের আব্দুর রব চৌধুরীর ছেলে। সে দক্ষিণ আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন কাম নৈশপ্রহরী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল বিদ্যালয়ে চাকরি করার পাশাপাশি এলাকায় বিভিন্ন অপরাধমুলক কাজের সাথে জড়িত ছিল। সে বিভিন্ন সময় ধারালো অস্ত্র নিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতো। বিদ্যালয়ের আশপাশের ব্যবসায়ীদের কাছ থেকে সে চাঁদা নিতো বলেও অভিযোগ রয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ে ভাঙচুরের শব্দ পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে যায়। এসময় ফয়সাল একটি কিরিচ নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করে। পরে লোকজন একত্রিত হয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, রাতেই ঘটনাস্থল থেকে পুলিশের এক কর্মকর্তা বিষয়টি তাঁকে মোবাইলে জানিয়েছিলেন। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়ে তিনি তার কক্ষসহ বিভিন্ন কক্ষের চেয়ার, টেবিল, শিক্ষকদের ছবি সম্বলিত বোর্ড ভাঙচুর অবস্থায় দেখতে পান। গত আড়াই বছর আগে ফয়সাল এ বিদ্যালয়ে পিয়ন কাম নৈশপ্রহরী হিসেব নিয়োগ পেয়েছিলেন বলে জানান তিনি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, দেশিয় অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিদ্যালয়ে ভাঙচুর ও অস্ত্র নিয়ে মহড়া, কবিরহাটে স্কুলের নৈশপ্রহরী আটক

আপডেট সময় : ০৮:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১