ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যৌথ অভিযানে ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার শামছুল ইসলাম নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

আড়াই হাজার ইয়াবাসহ আটক এক পুলিশ কনস্টেবল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ ৬৩০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালী পৌরসভার জামতলা এলাকায় অভিযান চালিয়ে মো. শহীদুল ইসলাম (২৪) নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ২৫৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এরআগে মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত মো. শহীদুল ইসলাম নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের রুহুল আমিন মেম্বার বাড়ির রুহুল আমিনের ছেলে। সে কক্সবাজার জেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পুলিশ ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জামতলা এলাকায় অভিযান চালায় নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ইয়াবা বিক্রিকালে হাতে-নাতে কনস্টেবল শহীদুল ইসলামকে আটক করা হয়। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে ৪০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আরও ইয়াবা আছে বলে স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিনোদপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানকালে নারায়ণপুর গ্রামের একটি কবরস্থান থেকে আরও ২১৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কক্সবাজার তার কর্মস্থল হওয়ায় সেখান থেকে ইয়াবা এনে নোয়াখালীতে বিক্রি করতো সে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

আড়াই হাজার ইয়াবাসহ আটক এক পুলিশ কনস্টেবল

আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১