ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩ কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ ৬৩৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে অভিযান চালিয়ে নূর উদ্দিন আসিফ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ৯টি বড় ছোরা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে বুধবার দিবাগত রাতে খানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসিফ মুরাদপুর গ্রামের গোলাম আকবরের ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আসিফ দীর্ঘদিন থেকে এলাকায় চাঁদাবাজি, মানুষকে হুমকি ধমকি ও বিভিন্ন বিষয় নিয়ে অস্ত্র প্রর্দশনের মাধ্যমে ভয়ভীতি প্রদান করে আসছিল। সম্প্রতি খানপুর গ্রামের তার এক প্রতিবেশির সাথে বিরোধের জের ধরে মোটরসাইকেলসহ তার লোকজন নিয়ে অস্ত্র মহড়া দেয় আসিফ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও দেখে তাকে শনাক্ত করার পর বুধবার রাতে দক্ষিণ খানপুর গ্রামের একটি নির্মানাধীন মুরগির খামারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে খানপুর থেকে অস্ত্র, গুলি ও ছোরাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে থানায় একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১

আপডেট সময় : ০৮:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১