ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

১৪মামলার আসামী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১ ২৯৭৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে শাহাদাত হোসেন সজল (৩০) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় ১৪টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত শাহাদাত কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারি। রোববার দুপুরে লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন সজল কাদের মির্জা ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বসুরহাট পৌরসভার ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা আক্তার হ্যাপীর ছেলে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তারের অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় সড়কের ওপর থেকে সজলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সজলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, ডিজিটাল নিরাপত্তা আইন’সহ বিভিন্ন ঘটনায় ১৪টি মামলা রয়েছে। রোববার দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

১৪মামলার আসামী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১