ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

মন্দিরে হামলা, নোয়াখালীর তিন মামলা সিআইডিতে হস্তান্তর #Video

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১ ১৯৩২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দায়ের করা ৩টি মামলা সুষ্ঠু ও নিবিড় তদন্তের স্বার্থে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে হত্যা কান্ডের ঘটনায় ইসকন কর্তৃপক্ষের একটি ও পুলিশ বাদী হয়ে করা দু’টি মামলা রয়েছে। এদিকে জেলা নতুন করে আরও ৩জনসহ মোট গ্রেপ্তার করা হয়েছে ২০৪জন।

বুধবার সকালে মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

তিনি জানান, হামলার দিন ব্যাংক রোডে দু’টি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় এসআই জামাল হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন যার নং ২৯, কলেজ রোডে তিনটি মন্দির ভাঙচুরের ঘটনায় এসআই জাহিদুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন যার নং ৩১ এবং যতন সাহা ও প্রান্ত দাস নিহতের ঘটনায় ইসকনের পক্ষ থেকে রতেœশ্বর দেবনাথ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন যার নং ২৭। এ তিনটি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। ৬জন আসামী নিজেদের অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিমান্ডে নেওয়া হয়েছে তিনজনকে।

প্রসঙ্গত, কুমিল্লায় মুর্তির কোলে পবিত্র কোরআন রাখার ঘটনাকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর নোয়াখালীর চৌমুহনীর শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ বিগ্রহ (ইসকন) মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র আশ্রম মন্দির ও শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিকান্ড ও লুটপাটের ঘটনা ঘটে। জেলার বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় এ পর্যন্ত ২৬টি মামলা হয়েছে। যাতে ৪১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা আরও সাড়ে ৭হাজার আসামী করা হয়েছে। এ পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ২০৪জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

মন্দিরে হামলা, নোয়াখালীর তিন মামলা সিআইডিতে হস্তান্তর #Video

আপডেট সময় : ০৯:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১