ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও কমবে: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১ ৮৭৪৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও কমবে: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও কমানো হবে। আজ বুধবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে নবনিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে শুনছি যে‑ তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমার একটা প্রবণতা দেখা দিয়েছে। যদি তা কমতে থাকে তাহলে সে অনুসারে দেশে আবার নতুন করে দাম নির্ধারণ করবো। কিন্তু তার প্রভাব পড়তে একটু সময় লাগবে। বিশ্ববাজারে দাম কমে গেলে আমাদের দেশেও কমে যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, তেল, চিন, পেঁয়াজ ও ডাল এগুলো সবই আন্তর্জাতিক বাজার থেকে কিনতে হয়।আন্তর্জাতিক বাজারে যদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমে তাহলে আমরা কমাব কিভাবে? তবে আমরা টিসিবির মাধ্যমে তৃণমূল মানুষকে ন্যায্য দামে পণ্য দিতে পারি। তিনি বলেন, পেঁয়াজ, চিনির ওপর ভ্যাট কমেছে। তেলে এখনো কমেনি। তেলে অন্য কোনোকিছু নেই, ভ্যাট ও ট্যাক্স ছিল সেটা কমানোর জন্যও বলেছি। তবে সরকারের রাজস্বও দরকার আছে। সব জায়গায় ব্যালেন্স করতে হবে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর থেকে আপাতত তিন-চার মাসের জন্য ভ্যাট কমানো হলে আমাদের জন্য সুবিধা হতো।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, পেঁয়াজের দামটা এখন এতো বেশি না, এক-দেড় মাসের মাথায় আরও কমে ৪০ টাকায় চলে আসবে। বর্তমানে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি বলেন, আমাদের আমদানি যদি ঠিক থাকে ও ভারত যদি রফতানি বন্ধ না করে তাহলে দাম বৃদ্ধির কোনো কারণ নেই। আর মুড়িকাটা পেঁয়াজও আগামী মাসে উঠবে। তাই পেঁয়াজ নিয়ে তেমন কোনো চিন্তা করছি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও কমবে: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

আপডেট সময় : ০৯:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১